- - -

জননেতা আবদুল্লা আল নোমান এর ইন্তেকাল ; সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েলের শোক

Print News

জননেতা আবদুল্লা আল নোমান এর ইন্তেকাল ; সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েলের শোক

ব‌র্ষিয়ান রাজনী‌তি‌বিদ, বীর চট্টলার কৃ‌তি সন্তান, গণ মানু‌ষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আম ২৫ ফেব্রুয়ারি-২৫ মঙ্গলবার সকালে মরহুম আব্দুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সাথে সাথে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন। মৃত‌্যুকা‌লে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান এর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম-১২ পটিয়ার সাবেক এমপি জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল গভীর শোকও সমবেদনা জানিয়েছেন।মরহুম জননেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে মরহুমে আত্নার মাগফিরাত কামনা করে এক শোকবার্তায় জুয়েল বলেছেন, বর্তমান দুঃসময়ে তার মতো রাজনীতিবিদের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হলো।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গাজী শাহজাহান জুয়েল বলেন-বর্তমান ক্রান্তিকালে দেশ একজন যোগ্য নেতাকে হারাল। তিনি ছিলেন ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। দেশমাতৃকার মুক্তির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
আবদুল্লাহ আল নোমান তার রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের জন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তি‌নি ব‌লেন মরহুম আবদুল্লাহ আল নোমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক, তিনি দেশে জাতীয়বাদী দল বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করেছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তাঁর জনসেবা ও দেশের প্রতি অঙ্গীকার সর্বদাই স্মরণীয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa