- - -

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

Print News

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

 

রাজধানীর ধানমন্ডি থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) মধ্যরাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ (দুদক)-এর করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি ২০০৯ সাল থেকে রাষ্ট্রয়াত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতিও ছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অতি ঘনিষ্ঠজন হিসেবে তার পরিচিতি রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa