- - -

জগন্নাথ মন্দিরের ২৬ লাখের দানপাত্র লুট, দেবরাজের অত্যাচারে নিঃস্ব বৃদ্ধ 

Print News

জগন্নাথ মন্দিরের ২৬ লাখের দানপাত্র লুট, দেবরাজের অত্যাচারে নিঃস্ব বৃদ্ধ

 

খুন, তোলাবাজির পর এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে উঠল জগন্নাথ মন্দিরের ২৬ লাখ টাকার দানপাত্র লুটের অভিযোগ। তিনি কীর্তন শিল্পী অদিতি মুন্সির স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগুইআটির বাসিন্দা দেবকুমার দাশগুপ্তের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেবকুমার দাশগুপ(৮৬) বহু পরিচিতের সাহায্য নিয়ে একটি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। অভিযোগ, গত ২০২২ সাল থেকে মন্দিরের প্রতি নাকি নজর পড়ে দেবরাজ ও সহযোগিতাদের। তারপর থেকে কখনও ৫ লক্ষ, কখন ও ৮ লক্ষ টাকা তোলাবাজি করতেন তাঁরা। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরের দানপাত্রও লুট করেছিলেন। এভাবে নাকি মোট ২৬ লক্ষ টাকা তোলাবাজি করে ছিলেন ূদেবরাজ। পরিস্থিতি এক পর্যায়ে পৌঁছায় যে, গত ২০২৩ সালে সাধের জগন্নাথ মন্দিরটি ৭ লক্ষ টাকা বিক্রি করতে বাধ্য হন অশীতিপর বৃদ্ধ। তারপর থেকে শয্যাশায়ী দেবকুমার বাবু। দেবরাজের যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দেবরাজের বিরুদ্ধে ওঠা বেআইনি অর্থের উৎস সন্ধানে তৎপরকারীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেবরাজের অ্যাকাউন্ডে বিশেষ টাকা নেই। তবে ভোটের আগে ৫০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। কোথা থেকে ওই টাকা আসে। কোথায় বা খরচ হয় তা  এখনও স্পষ্ট নয়। আপাতত ৭ দিনের পুলিশ হেফাজতে দেবরাজ চক্রবর্তী। তদন্তকারীদের দাবি, একা দেবরাজ নন। আর্থিক কেলেংকারিতে যোগ রয়েছে একাধিক রাজনৈতিক প্রভাবশালীর।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa