- - -

জগন্নাথপুরে শুরু জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

Print News

জগন্নাথপুরে শুরু জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে জরায়ুর মুখে ক্যান্সার (এইচপিভি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচপিভি মাসব্যাপি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইসার অরূপ কুমার রায় প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা জানান, সরকারিভাবে বিনামূল্যে এই টিকা ১০ থেকে ১৪ বছরের বিদ্যালয়বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেনীতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের দেওয়া হবে। মাসব্যাপি এ ক্যাম্পেইন প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এ টিকাদান চলবে। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম চালু থাকবে। উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ হাজার ২৯২ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৪৭৯ জন কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa