- - -

ছাত্র লীগের নেতার লাশ উদ্ধার

Print News

খাগড়াছড়ির রামগড়ে আতাউল করিম শিবলু (৩৮) নামে এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৬ সেপ্টেম্বর বিকালে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আতাউল করিম তৈছালপাড়া এলাকার বাসিন্দা নুরুল করিমের ছেলে এবং রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।
আতাউল করিমের বড় ভাই রেজাউল করিম ফোরকান বলেন, ‘আতাউলের স্ত্রী ঢাকায় থাকে। গত কয়েকদিন ধরে বাড়িতে ছিল আতাউল। মঙ্গলবার রাতে দুই ভাই একসঙ্গে ভাত খেয়েছি। পরে নিজ নিজ ঘরে ঘুমাতে যাই। বুধবার সকাল থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।’
রামগড় থানার এসআই শামসুল আমিন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। এ ব্যাপারে রামগড় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa