
ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা
ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভাছাতক পৌরসভায় ১২টি মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গা পূজা। নির্বিঘ্নে দুর্গাপূজা পালনের লক্ষে ১২টি পুজা মন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১২অক্টোবর) সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, উপজেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস দাস,জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, উপজেলা পুজা উৎযাপন ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, ছাতক পৌর পুজা উৎযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার।
এসময় পৌরসভার বিভিন্ন মন্ডপের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সুধাংশু শেখর দাস, অরুন দাস, বিশ্বজিৎ দাস দীপায়ন, অমরেশ সরকার সঞ্জু, নূপুর দাস, বিপ্লব দে, অজয় রায়, সুবোধ চন্দ্র দেবনাথ, অজিত পাল, সৌরভ দাস, মানিক আচার্য, বিশ্বজিৎ ঘোষ, তন্ময় দাস, টিটু দাস, পৃথেশ কর, অলক দাস, মনিষা দেব, অরবিন্দু গোস্বামী, শাওন দেবনাথ, ফনি দাস প্রমুখ উপস্থিত ছিলেন ।
সভায় ছাতক পৌরসভার পক্ষ থেকে ১২ টি পুজা মন্ডপের জন্য ২ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিন।
![]()








