- - -

ছাতকে এক ফিশারিতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

Print News

ছাতকে এক ফিশারিতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

 

ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি-চৌমুহনী পাকা সড়কের পাশে একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজারগাঁও গ্রামের আজিজুরের ফিশারিতে মরদেহটি দেখতে পাওয়া যায়।

এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে ছাতক থানা পুলিশ।

কেউ ওই নারীকে চিনে থাকলে ছাতক থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান- ০১৩২০১২০৮১৬ অথবা ডিউটি অফিসারের-০১৩২০১২০৮২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa