- - -

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

Print News

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

ছাতক উপজেলার ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি পদে মজনু মিয়া তালুকদার, সহ-সভাপতি পদে রুহুল আমিন মানিক, সাধারণ সম্পাদক পদে ঈমাম উদ্দিন মামুন এবং সহ-সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান বিজয়ী হয়েছেন।

৪ টি পদের নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নতুন বাজার হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১৩ টি পদের মধ্যে ৪ পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ লক্ষে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিনাপ্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ বেনু, সহ-সাংগঠনিক সম্পাদক ভুবেশ দাস, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক বিজিত চন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খালেদ আহমদ, অফিস সম্পাদক মুজিবুর রহমান, কার্য নির্বাহী সদস্য মো.জালাল উদ্দিন, খালেদ আহমদ ও মোহাম্মদ রুয়েল মিয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa