
ছত্তীশগড়ের বস্তারে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন
ভারতের ছত্তীশগড়ের বস্তারে একসঙ্গে আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী। বুধবার (১১ মার্চ ) জেলা পুলিশ প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন তাঁরা। আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, এককেজি সোনা ও উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ১কোটি ৬৪ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীদের মিলিত মাথার মূল্য ৩ কোটি ৬১ লক্ষ টাকা। আরও জানা যায়, আত্মসমর্পণকারী মাওবাদীদের কাছ থেকে ১০১টি অস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে একে৪৭, ইনসাস, এসএলআর, লাইট মেশিনগান, ব্যারেল গ্রেনেড লঞ্চারের মতো অস্ত্র।
![]()









