- - -

ছত্তিশগড়ে ২টি পৃথক অভিযানে ১৪ মাওবাদী নিহত 

Print News

ছত্তিশগড়ে ২টি পৃথক অভিযানে ১৪ মাওবাদী নিহত

 

২টি পৃথক অভিযানে ভারতের ছত্তিশগড়ে ১৪ জন মাওবাদী নিহত। শনিবার (৩ জানুয়ারি ) সকালে সুকমা এবং বিজাপুর জেলায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে সুকমায় ১২ জন নিহত। আর বিজাপুরে ২ জন। প্রথম অভিযানটি হয় সুকমায়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিস্তরামে একটি তল্লাশি অভিযান শুরু হয়েছিল। সেই মতো নিরাপত্তাবাহিনী গভীর জঙ্গলে প্রবেশ করতেই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা। নিরাপত্তা বাহিনী ও প্রত্যাঘাত করে। সেই সময় গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে কোন্তা এরিয়া বাহিনীর নেতা শচীন মাংডু ও ছিলেন বলে মনে করা হচ্ছে। চলতি বছরে কোন্তায় যে মাওবাদী নেতার নির্দেশে এসিপি আকাশ গীরসুন্জকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনিও এনকাউন্টারে নিহত। সুকমার এসপি কিরণ চরণ জানান, অভিযানে যাওয়া নিরাপত্তা বাহিনী ফিরলে তবেই নিহত মাওনেতাদের চিহ্নিতকরণ সম্ভব। সুকমার ঘটনাস্থল থেকে কিছু একে৪৮ এবং ইনসাস রাইফেল ও পাওয়া গেছে। বিজাপুরের ঘটনাস্থল থেকে ও মিলেছে এসএলআর এবং১২ বোর রাইফেল। আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই মাওবাদী অধ্যুষিত এলাকা গুলিতে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তাবাহিনী।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa