- - -

চোলাই মদ প্রস্ততকালে ১২০৫ লিটার চোলাইমদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Print News

চোলাই মদ প্রস্ততকালে ১২০৫ লিটার চোলাইমদ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

গ্রেফতারকৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে চোলাইমদ প্রস্তুতকালে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

০৪ মে ২০২৪ ইং তারিখ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চাঁন্দলাই খড়িবোনা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১। শ্রী বনমালী বর্মন (৬৫), পিতা-মৃত ঘেরুনাথ বর্মন, ২। শ্রী জগাই মন্ডল (৩০), পিতা-শ্রী মলিন মন্ডল, ৩। শ্রী গনেশ মন্ডা (৬০), পিতা-মৃত সুশেন মন্ডা, সর্ব সাং-চাঁন্দলাই খড়িবোনা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদেরকে ১২০৫ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় রাজশাহীর জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa