- - -

চেয়ারে বসলেন সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: শের আলম মিয়া

Print News

চেয়ারে বসলেন সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: শের আলম মিয়া

 

জনতার ভোটে নির্বাচিত হয়ে প্রথম বারের মত বহুল কাংখিত সেই চেয়ারে বসে প্রথম কর্মদিবস সফলভাবে অতিবাহিত করলেন সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: শের আলম মিয়া। বৃহস্পতিবার(৩০ মে) সকালে সরাইল উপজেলা পরিষদের কার্যালয়ে তিনি প্রথম কর্মদিবসের শুরুতে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন।

এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়াসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: শের আলম মিয়ার প্রথম কর্ম দিবসের শুরুতে উপজেলা পরিষদের বাহিরে বিপুল সংখ্যক উৎসুক নেতা-কর্মী ও শুভাকাংখীদের উপস্থিতি দেখা যায় এবং নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় সকলে বরণ করেন। পরে নতুন চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রথম সভা করেন।

এদিকে একই দিনে নিজ নিজ দপ্তরে প্রথম দিনে অফিস করে সফলভাবে অতিবাহিত করেন সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো: হানিফ আহমেদ সবুজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম।

গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান মো: শের আলম মিয়া, ভাইস চেয়ারম্যান মো: হানিফ আহমেদ সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম শপথবাক্য পাঠ করেন।

উল্লেখ্য গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa