- - -

চুয়েট শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন

Print News

চুয়েট শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন
সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, যুগ্ম সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক, কোষাধ্যক্ষ পদে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার ওয়াদুদ হৃদয়, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের প্রভাষক মো. আসিফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম খলিল এবং নির্বাহী সদস্য পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. ম.ক. জিয়াউল হায়দার ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন দে।
২৮শে নভেম্বর (মঙ্গলবার) ২০২৩ খ্রি. বিশ^বিদ্যালয়ের পূর্ব গ্যালারিতে সকাল ১১:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত একটানা ভোটগ্রহণ কার্যক্রম চলে। এতে বিশ^বিদ্যালয়ের মোট ৩৪৯ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও ইইই বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৫:০০ ঘটিকায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমসহ নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa