- - -

চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা পালিত

Print News

চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা পালিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে কুতুব পাক পাঞ্জাতন হতে তাজিয়া মিছিলের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় শান্তি পূর্ণ ভাবে পবিত্র ১০ মহরম আশুরা পালিত হয়েছে । বুধবার (১৭ জুলাই ) সারাদেশের ন্যায় এবার ও উপজেলার সদর ইউনিয়নে সকালে মুড়ারবন্দ কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতন মোকামের খাদেম মরহুম সৈয়দ মানিক শাহ চিশতীর নাতি এবং মরহুম সৈয়দ মামুন শাহ চিশতীর ছেলে অত্র পাক পাঞ্জাতনের খাদেম সৈয়দ সামি শাহ চিশতী নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো উর্ধে ধর্ম প্রাণ মুসলমান আশেকান ভক্ত বৃন্দ নফল রোজা রেখে নারী-পুরুষ ও যুবক – যুবতী কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতন সামনে অর্ধশত লাল নিশান উড়িয়ে , কাগজে তৈরি বেশ কয়েকটি রঙিন ঘোড়া ও কয়েকটি কাঠের দালান নিয়ে সমাগম হয় । এর পর শুরু হয় ইসলামিক জারীগান ও বুক চাপিয়ে মর্সিয়া মাতম করা হয় । থানা পুলিশ কঠোর নিরাপত্তা দায়িত্বে থাকা শান্তিতে পবিত্র আশুরা পালিত হয় । বিকেল সাড়ে ৩ টায় মুড়ারবন্দ কুতুব পাক পাঞ্জাতনের সভাপতি ও ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি ও সহ-সভাপতি বুকুল আহমেদ চিশতীর উভয় সভাপতিত্বে এবং জুনেল আহমেদ চিশতী ও নেবেল আহমেদ চিশতী উভয় পরিচালনায় কুতুব মঞ্জিল পাক পাঞ্জাতনের খাদেম সৈয়দ সামি শাহ চিশতী মাথার উপর মুকুট নিয়ে বের হয় রাস্তায় । কুতুব মঞ্জিল হতে লাল নিশান উড়িয়ে , বাঁশ ও কাগজের তৈরি রঙিন ঘোড়া এবং কাঠের দালান নিয়ে বিশাল তাজিয়া মিছিল বের হয়। সবার মুখে মুখে উচ্চারণ ” হায় হাসান – হায় হুসাইন ” আহাজারিতে তাজিয়া মিছিলটি প্রায় সোয়া কিলোমিটার সড়ক পথে পায়ে হেটে কাজিরখিল হযরত কাজী শামসুদ্দিন ( রহঃ)এর মাজার শরীফ এসে সমাগম হয় এবং সকলেই মাজার শরিফে জিয়ারত করেন । এর ২০ মিনিট পর মাজার থেকে ফিরে প্রায় সোয়া কিলোমিটার খোয়াই নদীর বাঁধের উপর দিয়ে তাজিয়া মিছিল নিয়ে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে হযরত সৈয়দ শাহ ইলিয়াছ কুতুবুল আউলিয়া (রহঃ) মাজার শরিফে এসে সমাগম হয়ে জিয়ারত করে এবং এ সময় আশেকান ভক্ত বৃন্দরা জারীগান ও বুক চাপিয়ে মর্সিয়া মাতম মাধ্যমে সমাপ্ত হয় । অবশেষে হাজারো উর্ধে আশেকান ভক্ত বৃন্দরা কুতুব মঞ্জিল ও মোতাওয়াল্লী বাড়িতে জারীকৃতদের মাঝে সরবত ও তোবারক বিতরণ করা হয় । বিশেষ করে মোতাওয়াল্লী বাড়িতে সারাদিন ব্যাপী কোরআন খতম , জিকির আজকার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা হাবেলি পীরজাদা সৈয়দ রফিকুল হোসাইন । তাজিয়া মিছিলে উপস্থিত ছিলেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের খাদেম সৈয়দ মুরাদ আহমেদ চিশতী , সৈয়দ সায়েম আহমেদ চিশতী , মঈনুদ্দিন চিশতী সহ আরো অনেক।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa