
চুনারুঘাটে ঘন ঘন লোডশেডিংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চুনারুঘাটে ঘন ঘন লোডশেডিং, পৌর শহরে অসহনীয় যানজট নিরসনে সংবাদ সম্মেলন করছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোঃ আব্দুল করিম। গতকাল ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় চুনারুঘাট এম আর ফুডি রেষ্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলন টি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রভাষক মোহাম্মদ আবদুল করিম বলেন চুনারুঘাটে অসহনীয় লোডশেডিং অসহনীয় যানজটে মানুষ এখন অতিষ্ঠ। গত সৈরাচার আওয়ামীলীগ সরকারের কবল থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে। এখন মানুষ স্বাধীনতার পূর্ণ স্বাদ পেতে চায়। চুনারুঘাটে আইন শৃংখলা, বৈধতার নামে অবৈধ বালু উত্তোলন, হাসপাতালে চিকিৎসা সেবার অব্যস্হাপনা, শ্রমিক পরিবহনের সমিতির সেচ্চা চারিতা সহ সার্বিক পরিস্থিতি তিনি সংবাদ সম্মেলন করেন। সকল সেক্টরের সকল প্রকার অনিয়ম পরিস্থিতি স্হানীয় প্রশাসনের সম্মুখে তুলে ধরতে তিনি উপস্থিত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমদ, দৈনিক সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম, এস কে টিভির সুজন, সাংবাদিক নোমান আহমেদ সহ সাংবাদিকবৃন্দ।
![]()









