- - -

চীনা হাসপাতাল সিলেট বিভাগে নির্মাণের দাবি করছেন এনসিপির নেতা

Print News

চীনা হাসপাতাল সিলেট বিভাগে নির্মাণের দাবি করছেন এনসিপির নেতা

চীন সরকার বাংলাদেশে ১ হাজার শয্যাবিশিষ্ট তিনটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যা সিলেট নির্মাণের দাবি তুলেছেন শিব্বির আহমদ সংগঠক, শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই দাবি করেন।
বার্তায় শিব্বির আহমদ উল্লেখ করেছেন, হাসপাতালটি উত্তরাঞ্চলে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে জমি খোঁজা শুরু হয়েছে, প্রাথমিকভাবে কয়েকটি জেলায় জমি দেখা হচ্ছে। আমরা শান্তিপ্রিয় সিলেটের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে উদাত্ত দাবি জানাচ্ছি, এই হাসপাতালটি যাতে সিলেট জেলায় তৈরি করা হয়। চিকিৎসা সেবায় সিলেট অনেক বেশি পিছিয়ে আছে।তাই সিলেটের চিকিৎসা সেবা উন্নতির লক্ষ্যে এই দাবি করেন শিব্বির আহমদ।
বাংলাদেশে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’ রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক হাজার শয্যার একটি হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে তারা। এই হাসপাতাল উত্তরবঙ্গে, রংপুরেই করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও বেসরকারি বিনিয়োগও আসছে। খুব শিগগির চীন থেকে ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। তখন বিষয়গুলো আরও স্পষ্ট হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa