- - -

চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পটিয়ায় শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃদেবীর বার্ষিক পূজা ১৭ নভেম্বর শুরু

img 20261116 wa0020
Print News

চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পটিয়ায় শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃদেবীর বার্ষিক পূজা ১৭ নভেম্বর শুরু

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ সমুরা, ধলঘাটে চার দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও মাঙ্গলিক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃদেবীর বার্ষিক পূজা ও মহোৎসব। আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃদেবী মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃদেবী মন্দির প্রতিষ্ঠা কমিটির উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে থাকছে
জগৎমাতা শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃদেবীর বার্ষিক পূজো, বিশ্বশান্তি কামনায় সমবেত পুষ্পাঞ্জলি প্রদান, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, প্রতিমা প্রদর্শনী, আরতি প্রতিযোগিতা, লীলা প্রদর্শনী, প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান । এ ছাড়া ১৮ নভেম্বর দিবাগত রাত থেকে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, নগর কীর্তন, ভোগারতি, রাজভোগ, অন্নপ্রসাদ বিতরণ এবং লীলা প্রদর্শনীর আয়োজন রয়েছে। ২০ নভেম্বর শুক্রবার মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে চার দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুঃখ-দারিদ্র্য, সংকট-সংশয়, দুরাচার ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তি ও সর্বজীবের কল্যাণ কামনায় মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদানের আয়োজন করা হয়েছে।
শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতৃদেবী মন্দির প্রতিষ্ঠা কমিটির সভাপতি রনজিৎ দে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রণব মজুমদার ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, সুধীজন ও সর্বস্তরের মানুষকে সপরিবারে ও সবান্ধবে উৎসবে উপস্থিত থেকে ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa