- - -

চারঘাটে অবৈধ পুকুর খনন: মোবাইল কোর্টে ২ এক্সকাভেটর অকেজো

Print News

চারঘাটে অবৈধ পুকুর খনন: মোবাইল কোর্টে ২ এক্সকাভেটর অকেজো

 

রাজশাহীর চারঘাট উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ভায়া লক্ষীপুর মাদ্রাসার জমিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, মাদ্রাসার জমিতে অবৈধভাবে পুকুর খনন করে সেখানকার মাটি বিক্রি করা হচ্ছে। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

এ সময় মাটি অপসারণের সুযোগ না থাকায় ব্যবহৃত ২টি এক্সকাভেটর (ভেকু) মেশিন অকেজো করে দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa