- - -

চান্দগাঁও থানাধীন বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Print News

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ঐতিহ্যবাহী বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক সহকারে গত ২২ জুলাই ২০২৩খ্রি. বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, ৬নং পূর্ব ষোলশহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। সিনিয়র শিক্ষক বরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. সামশুল আলম, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম ফোরকান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আবদুল হাই, মো. নুরুল আমিন, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, শাহিন আক্তার। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকের হোসেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদেরকে আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে তৈরী হওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa