- - -

চাতল বাগাহাটা নূরে মদিনা গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও চাতল হাসানিয়া হুসাইনীয়া মিরানিয়া সুন্নী যুব সংঘের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) পালিত

Print News

চাতল বাগাহাটা নূরে মদিনা গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও চাতল হাসানিয়া হুসাইনীয়া মিরানিয়া সুন্নী যুব সংঘের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) পালিত

 

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে এক জশনে জুলুস ও আলোচনা সভা আয়োজন করা হয়। ১৬ সেপ্টেম্বর, রোজ সোমবার সকাল ৮ টায় চাতল বাগাহাটা নূরে মদিনা গাউছিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ময়দান হতে জশনে জুলুস রেলি করে বিভিন্ন প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ করেন।বেলা ১১টায় চাতল বাগাহাটা স্কুল এন্ড কলেজ মাঠে
বক্তারা বলেন, পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)-এর শিক্ষা হল মদিনা সনদের আলোকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবজাতির বাসস্থান, শিক্ষা, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অধিকারসহ সকল মানবীয় অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা। কারো বিশ্বাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর সকল প্রকার হিংসাত্মক কার্যক্রম পরিহার করে সবার মাঝে ইসলামের শান্তির বার্তা পৌছে দেওয়ার প্রতি আলোচকরা গুরুত্বারোপ করেন। চাতল বাগাহাটা স্কুল এন্ড কলেজে মাঠে তাবারুক বিতরণ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।সহযোগিতায়:- প্রবাসী ও এলাকা বাসী ধর্মপ্রাণ মুসলমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa