- - -

চাঁপাইনবাবগঞ্জে অবশেষ বৃষ্টি, আমচাষীদের মনে ফিরেছে স্বস্তি

Print News

চাঁপাইনবাবগঞ্জে অবশেষ বৃষ্টি, আমচাষীদের মনে ফিরেছে স্বস্তি

 

দীর্ঘ প্রতিক্ষার পর, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিক থেকে কয়েক দফা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে প্রাণ-প্রকৃতিতে। বিশেষ করে জেলার প্রধান অর্থকরী ফসল আমের জন্য এ বৃষ্টি আর্শিবাদ হয়ে এসেছে। তীব্র খরায় ঝড়ে পড়ছিলো আম, বৃষ্টির জন্য তাই মুখিয়ে ছিলেন এখানকার আম চাষীরা। এছাড়াও লিচু সহ অনান্য ফল ফসলের জন্য উপকারই বয়ে আনবে এ বৃষ্টি।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার জানান, চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সদর উপজেলায় ৩৬ মিলি মিটার, এরপর শিবগঞ্জে ৩০ মিলি মিটার , ভোলাহাটে ২৬ মিলিমিটার , নাচোলে ১৮ মিলি মিটার ও গোমস্তাপুওে ১৫ মিলি মিটার। সবমিলিয়ে জেলায় গড় বৃষ্টিপাতের পরিমান ২৫ মিলি মিটার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa