- - -

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

Print News

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত

 

 

গোমস্তাপুরে ইট বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত ও তার সহযোগী গুরুতর আহত হয়েছে।

নিহত চালক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফুলবাড়ি পাহাড়পুর এলাকার মো. খাইরুল ইসলামের ছেলে মো. আশিক (২৫)। আহত যুবক হচ্ছে একই এলাকার ওহেদুল আলী (১৭)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জুবায়ের আহম্মদ ট্রাক্টর উল্টে চালক নিহতের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, ১৮ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা সেতুর অপরপ্রান্তে ইট বোঝাই একটি ট্রাক্টর সড়কের পাশে গর্তে চাকা পড়লে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চালক ও সহযোগী চাপা পড়ে।

পরবর্তীতে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চালক আশিক মারা যায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa