
চসিকের অভিযান, চট্টেশ্বরী রোড, মেহেদীবাগ, গোলপাহাড় ও জিইসি মোড়ের ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ
নগরীর চট্টেশ্বরী রোড, মেহেদীবাগ রোড, গোলপাহাড় ও জিইসি মোড় এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে চট্টেশ্বরী রোড, মেহেদীবাগ রোড, গোলপাহাড় ও জিইসি মোড় এলাকার ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শতাধিক দোকান ও স্হাপনা উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
![]()









