- - -

চলে গেলেন “অ জেডা ফইরার বাপ” খ্যাত গানের স্রষ্টা মহি আল ভাণ্ডারী

Print News

চলে গেলেন “অ জেডা ফইরার বাপ” খ্যাত গানের স্রষ্টা মহি আল ভাণ্ডারী

 

সৈয়দ মহিউদ্দিনকে বলা হয় জীবনমুখী আঞ্চলিক গানের স্রষ্টা।আধুনিক গানের ডামাডোলে যখন চট্টগ্রামের আঞ্চলিক গান আকর্ষণ হারাতে বসেছিল তখনই হাতেগোনা যে কজন গীতিকার-সুরকার চট্টগ্রামের আঞ্চলিক গানকে আবারও প্রাণ দিয়েছেন সৈয়দ মহিউদ্দিন তাদের মধ্যে একজন।চট্টগ্রামের লোকগান,আঞ্চলিক গান ও মাইজভাণ্ডারী গানের অন্যতম দিকপাল সৈয়দ মহিউদ্দিন।
চট্টগ্রামের আঞ্চলিক গানের সবচেয়ে জনপ্রিয় জুটি শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের সঙ্গীত গুরু সৈয়দ মহিউদ্দিন। তাঁর কথা ও সুরে শেফালী-শ্যামের বহু গান আজো দাগ কাটে শ্রোতাদের হৃদয়ে, হয়েছে কালজয়ী।এছাড়াও আবদুর রহিম,সনজিত আচার্য্য,কল্যাণী ঘোষ,কল্পনা লালা,রবি চৌধুরী,আলাউদ্দিন তাহের,শিমুল শীল,প্রেমসুন্দর বৈষ্ণব,জলি দাশ,ফকির শাহাবুদ্দিন,প্রিয়া ভৌমিক,পান্না চেমন,চৈতি মুৎসুদ্দি,শেফালী সরগম,পলি শারমিন,তাপস বড়ুয়া,সাইফুদ্দিন পারভেজ ও নিখিলেশ বড়ুয়া প্রমুখ শিল্পীদের অসংখ্য আঞ্চলিক গানের সুরকার ও গীতিকার হলেন সৈয়দ মহিউদ্দিন।
অ জেডা ফইরার বাপ,মেজ্জান দিয়ে মেজ্জান দিয়্যে, আসকার ডি’র পুব পারত আঁ র ভাংগা চুরা ঘর, মন হাচারা মাঝি, পিরিত মানে ফুডুর ফাডুর, পাতা বালি, সাম্মান মাঝি সাম্মান বার, গিরাইল্ল্যা কচুর লতি, সহ অসংখ্য জনপ্রিয় গানের জনক সৈয়দ মহিউদ্দিন।

উল্লেখ্য,বিশিষ্ট গীতিকার ও সুরকার ফটিকছড়ির কৃতি সন্তান সৈয়দ মহিউদ্দিন প্রকাশ মহি আল ভাণ্ডারী আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

সৈয়দ মহিউদ্দিন (মহি আল ভাণ্ডারী) ১৯৪৪ সালে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ আমির হোসেন এবং মাতা সৈয়দা আনোয়ারা বেগম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa