- - -

চলছে ভোট গণনা : এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী

Print News

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচনে ১৯০ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ৪৩টির ফল জানা গেছে। এসব কেন্দ্রে ২১ হাজার ৯৩৪ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৯ হাজার ৩৬৭ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে মাহমুদুল হাসান পেয়েছেন ২ হাজার ৪২৩ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে মো. জরিহুল আলম পেয়েছেন ৫৭৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া গাড়ি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০৯ ভোট, ঘোড়া প্রতীকে মো. আব্দুল হানিফ কুটু পেয়েছেন ৮৮৫ ভোট, ব্যাট প্রতীকে মো. ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ৪৫৯ ভোট ও হরিণ প্রতীকে মোশতাক আহমেদ রউফ মোস্তফা পেয়েছেন ৫৯০ ভোট। বুধবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া যায়।
এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ।
সিলেট সিটিতে মেয়র পদে আটজন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯৪ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সিটিতে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন, মহিলা ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa