
চম্পাহাটি ইলোরা মাল্টিপ্লেক্সে চলছে বাংলা সিনেমা *“বেইমান”**উচ্ছ্বসিত পরিচালক জামাল উদ্দিন
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি ইলোরা মাল্টিপ্লেক্সে শুক্রবার থেকে প্রদর্শিত হয়েছে **বাংলা সিনেমা জগৎতের আকর্ষণীয় সিনেমা “বেইমান”**। প্রতিদিন বৈকাল চারটে সময় দর্শকদের জন্য দেখানো হচ্ছে এই সিনেমাটি। এই সিনেমার ছবিটির প্রযোজনা ও পরিচালনা করেছেন বিশিষ্ট সাংবাদিক জামাল উদ্দিন। *স্বর্গীয় কল্যান দত্ত-এর কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটি ২০২৫ সালের ৩ জানুয়ারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুভ মুক্তি পেয়েছিল**।প্রায় এক বছর তিন মাস পর ছবিটি এখন প্রদর্শিত হচ্ছে ইলোরা মাল্টিপ্লেক্স-এ। বিশিষ্ট সাংবাদিক ও বেইমান সিনেমার ছবিটির প্রযোজনা ও পরিচালক জামাল উদ্দিন নিজের জন্মস্থান চম্পাহাটিতে ছবিটি চলায় ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন ।সাংবাদিকের মূখেমুখি হয়ে আনন্দিত হয়ে তিনি জানান *“সারা পশ্চিমবঙ্গে সিনেমা চললেও আমি যতটা আনন্দ পাইনি, তার থেকেও বেশি আনন্দ পাচ্ছি আমার জন্মস্থান চম্পাহাটিতে এই সিনেমা চলায়**। তিনি তার ছোট বেলার কিছু মহুর্ত তুলে ধরলেন। তিনি বলেন ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমি এই ইলোরা সিনেমা হলে ৯০ পয়সার টিকিট কেটে লুকিয়ে সিনেমা দেখতে আসতাম। আজ আমারই পরিচালনায় ও প্রযোজনায় তৈরি সিনেমা এখানে দেখানো হচ্ছে—এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না।”পরিচালক জামাল উদ্দিন ইতিমধ্যেই সাতটি ভাষায় সিনেমা নির্মাণ করেছেন। বর্তমানে তার একটি বড় প্রজেক্ট বাংলাদেশ-এ চলছে, যা খুব শিগগিরই দুর্গাপূজোর সময় মুক্তি পাওয়ার কথা।তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “এটা আপনাদেরই ঘরের ছেলের তৈরি সিনেমা। আপনারা হলে এসে ছবিটি দেখুন, ভালো লাগবে এবং আমাকে আশীর্বাদ করবেন।”এদিন ইলোরা মাল্টিপ্লেক্সে উপস্থিত ছিলেন *প্রযোজক-পরিচালক জামাল উদ্দিন, গীতিকার সূর্য চ্যাটার্জী, শিশু শিল্পী অনন্য হালদার, দেবপ্রসাদ সরকার, সুবীর হালদার সহ অন্যান্য শিল্পী ও অসংখ্য দর্শক।চম্পাহাটির দর্শকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে *“বেইমান” সিনেমার প্রদর্শনী ইতিমধ্যেই জমে উঠেছে। স্থানীয় মানুষের মতে, নিজের এলাকার ছেলের তৈরি সিনেমা হলে দেখতে পেরে তারা গর্বিত ও এই সিনেমাতে অভিনয় করেছেন **ঋত্বিকা সেন, জুনায়েদ খান,অনুরাধা রায়,সুপ্রিয় দত্ত,রাজা দত্ত,অভিক ভট্টাচার্য,গৌর সদ্দার,সোমা চক্রবর্তী,**সহ আরো অনেকে।
![]()









