- - -

চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

Print News

এনামুল হক,ফটিকছড়ি প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

মনোনয়ন পত্র জমা দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিয়ে ফটিকছড়ির মানুষের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনারা যেভাবে আমাকে সাদরে গ্রহণ করেছেন, ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের প্রাণের রফিক (সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ার) কন্যাকে মূল্যায়ন করেছেন আমি ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞ।’

FB IMG 1701368820628 300x225

মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোঃ আবু তৈয়ব বলেন,
‘অতীতে আমরা অনেক প্রার্থীর হয়ে কাজ করেছি। মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই পায়নি। আমরা আর গোলামের মতো ব্যবহার হতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার সুযোগ দিয়েছেন। সে সুযোগে ফটিকছড়ির উন্নয়নসহ আমূল পরিবর্তনের লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ্ ফটিকছড়ি জনগন তাদের তৈয়বকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।’

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে তরিকত নেতা শাহজালাল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী চৌধুরী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।Received 1456462171585703 300x169

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa