- - -

চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে এমপি প্রার্থীদের ব্যাপক প্রচার- প্রচারণা

Print News

সাইফুল ইসলাম,

ঘোষিত তাফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে আটঘাট বেঁধে প্রচার-প্রচারণা শুরু করেছে। সরাদেশের ন্যায় চট্টগ্রামে ২ ফটিকছড়ি আসনের বিভিন্ন প্রার্থীরা বসে নেই। তারাও দলবল নিয়ে প্রচারণায় মাঠে নেমেছে। পাশাপাশি ব্যাপক গণসংযোগ করছেন তারা।

এবারে ফটিকছড়ি আসনে ৮ প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক নিয়ে প্রাচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে বুধবার ২০ ডিসেম্বর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি আব্দুল্লাহপুর থেকে বাগানবাজার পর্যন্ত আজাদীবাজার,নানুপুর,নাজিরহাট,কাজিরহাট,নারায়নহাট,হেঁয়াকো,সুয়াবিলসহ বিভিন্ন স্থানে গনসংযোগ,পথসভা করছেন। এ সময় তিনি ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন।

স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব তরমুজ মার্কার সমর্থন চেয়ে সুয়াবিল, নাজিরহাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর একতারা মার্কার প্রচারে নিজ এলাকার ফটিকছড়ি মাইজভান্ডার দশ গ্রামে গণসংযোগে করছেন। এছাড়া গতকাল তিনি এলাককাবাসীর সাথে মতবিনিময় সভাও করেছেন।

এদিকে এই আসন থেকে গত ২ বারের নির্বাচনে ১৪ দলের শরিকদল বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি নৌকা নিয়ে নির্বাচন করে ফটিকছড়ি আসনে এমপি হয়েছিলেন।

তবে, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট থেকে তিনি নৌকা না পেলেও নিজ দলীয় প্রতীক ফুলের মালা নিয়ে নির্বাচন করছেন এ আসনে। তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।গতকাল মঙ্গলবার ফটিকছড়ি দরবার শরীফ গাউসিয়া রহমান মন্জিলে তার প্রথম নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনকে বানছালের জন্য একটি দেশীয় ও বিদেশী চক্র অপচেষ্টা করে যাচ্ছে। এ অবস্থায় এ নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন এবং স্বেচ্ছায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারেন সেইজন্য সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ফটিকছড়ি শাখার উদ্যোগে প্রথম নির্বাচনী কর্মীসভায় আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলীয় প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ নজরুল হুদা মাইজভান্ডারি, শাহজাদা সৈয়দ নাজিম উদ্দীন মাইজভান্ডারি, শাহজাদা সৈয়দ ফখরুদ্দিন মুবারক শাহ্, কাজী আহসান উল মোরশেদ কাদেরী, মুহাম্মদ শাহজালাল, মাস্টার মুহাম্মদ ইউনুস, আবুল বশর তৈয়বী, কাজি মওলানা কুতুবউদ্দিন রেজভী, কাজি মওলানা আজিমউদ্দিন, মাহবুবুল আলম, আবু নওশের চৌধুরী প্রমুখ।

পরে ফটিকছড়িতে বিটিএফের ১০১সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা সৈয়দ হাবীবুল বশর মাইজভান্ডারি। উপদেষ্টা শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। সমন্বয়কারী কাজী আহসান উল মোরশেদ কাদেরী। আহবায়ক আলমগীর আলম, সদস্য সচিব মুহাম্মদ শাহজালাল।

ফটিকছড়ির আসনে এবারে ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানির তারিখ ছিল ৬-১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে ছিলো।

 

 

 

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa