- - -

চট্টগ্রাম – ১৪ আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন কায়কোবাদ ওসমানী

Print News

চট্টগ্রাম – ১৪ আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন কায়কোবাদ ওসমানী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে আজ ২০ নভেম্বর ২০২৩ সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা কায়কোবাদ ওসমানী।
দলীয় মনোনয়ন জমাদান শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘদিন এলাকায় কাজ করে আসছি। ছাত্র রাজনীতি করেছি হাই স্কুল , ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে। যুব লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে সম্পৃক্ত রয়েছি দীর্ঘদিন ধরে। এখন কেন্দ্রীয় যুব লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মাঠে ময়দানে রাস্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের সংগ্রামে নিরলসভাবে কাজ করে আসছি। একদিনও মাঠ থেকে পিছ পা হয়নি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকার প্রয়োজন। তাই আমি মনোনয়ন প্রত্যাশী। এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে নির্বাচন করতে সিদ্ধান্ত নিয়েছি। নেত্রী আশা করি তৃণমূলের কর্মী হিসেবে আমাকে মূল্যায়ন করবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa