
চট্টগ্রাম -১১ এ স্বতন্ত্র প্রার্থী সুমনকে আওয়ামী লীগের সমর্থন
চট্টগ্রাম – ১১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। আর তাকে সমর্থন জানাতে প্রকাশ্যে মাঠে নেমেছেন নগর আওয়ামী লীগের বিদ্যমান দুই গ্রুপের নেতারা।
আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের অনেকে স্বতন্ত্র প্রার্থী সুমনকে প্রকাশ্য সমর্থন জানাতে একই মঞ্চে সমবেত হয়েছেন।
গতকাল ২৭ নভেম্বর সন্ধ্যায় নগরের বন্দর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতা ও চসিকের বেশ কয়েকজন কাউন্সিলর।
মতবিনিনয় সভায় সংসদীয় আসনটির বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতারা।
![]()









