
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের ভোট প্রদান
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আজ ৭ জানুয়ারী ২০২৪, রবিবার, সকাল ১০টায় হাজী দাউদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন।
পরে তিনি তাঁর সংসদীয় আসন এলাকায় ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে পি এইচ আমিন একাডেমি কেন্দ্র, ২৫নং রামপুর এয়াকুব আলী ভোট কেন্দ্র সহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেন এবং লাইনে দাঁড়ানো ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
পরে মনজুর আলম তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে খতমে কোরানে পাক, খতমে বোখারী শরীফ, খতমে ছাফায় উপস্থিত থেকে আছর নামাজ আদায় এবং মিলাদ ও মোনাজাতে অংশ নেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান।
![]()









