- - -

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান শওকত আলীর সাথে আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সৌজন্যে সাক্ষাৎ চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিকের প্রতিনিধিবৃন্দ।

Print News

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান শওকত আলীর সাথে আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সৌজন্যে সাক্ষাতে চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিকের প্রতিনিধিবৃন্দ

IMG 20260420 WA0008 300x225

আজ দুপুর, ১ঘটিকার সময় শতাব্দীকালের ঐতিহাসিক চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সাংঘিকের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু’র নেতৃত্বে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এতে অগ্রিম বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানানো হয়। পুলিশ কমিশনার জনাব হাসান শওকত আলী মহোদয়কে ফুলেল শুভেচ্ছাসহ অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবিরের গবেষণাধর্মী গ্রন্থ  প্রজ্ঞাতত্ত্ব বিমুক্তি মার্গ গ্রন্থটি প্রদান করা হয়।

আগামী পহেলা মে পবিত্র বুদ্ধ জয়ন্তী উপলক্ষে শিশু কিশোরদের ধর্মীয় বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসবে থাকার আমন্ত্রণ জানানো হয়। এতে তিনি সদয় সম্মতি জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, লেখক, গবেষক, প্রাবন্ধিক  একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির , বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি জে. বি. এস আনন্দবোধি স্থবির,ভদন্ত সুমনবোধি ভিক্ষু, চট্টগ্রাম মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড.অর্থদর্শী বড়ুয়া,বোধিপাল বড়ুয়া,সুশীল বড়ুয়া,অনিল কান্তি বড়ুয়া, ব্যাংকার রতন কান্তি বড়ুয়া, শিক্ষক তপন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা শৈবাল বড়ুয়া,ব্যাংকার সবুজ বড়ুয়া,অপু বড়ুয়া প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa