
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপনের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের পঞ্চম তলায় বিভাগের বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়।
দর্শন বিভাগের চেয়ারম্যান ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রেশন উপকমিটির আহবায়ক প্রফেসর ড. মো: ইকবাল শাহীন খান, চবি দর্শন অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর মনসুর উদ্দিন আহমদ, অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ, সাবেক শিক্ষার্থী সেলিম উদ্দিন, এস এম মইনউদ্দিন আহমেদ চৌধুরী, এ এস এম নাজমুল হাছান, চৌধুরী রিয়াদ, ঐশ্বরিয়া দেবনাথ, ইমতিয়াজ আহমেদ, ইসমাইল হোসেন, বাবুল, জাকির হোসেন, সৈকত বড়ুয়া, তাহমিনা আফরোজ, মাহবুবুর রহমান, ইরফানুল সাজ্জাদ ও নাদিম হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্যসচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।
বিভাগীয় শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. শিরিন আকতার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, জওশন আরা জলি ও মোহাম্মদ নাজেমুল আলম। রেজিস্ট্রেশন উপ কমিটির উদ্যোগে অুনষ্ঠিত সভায় বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২৮ অক্টোবর অনুষ্ঠেয় মিলনমেলায় অংশ নেওয়ার জন্য https//cuphilosopy.com এই পোর্টালে প্রবেশ করে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, অবিভক্ত বাংলার সূর্যসন্তান বিপ্লবী সূর্য সেন ও অগ্নিকন্যা-খ্যাত প্রীতিলতা ওয়াদ্দেদারের পুণ্যভূমি চট্টগ্রামে বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্বিবিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পথচলা শুরু হয় ১৯৬৬ সালে। পাঁচ বছরের মাথায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে এই বিশ্বিবিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় দর্শন বিভাগ। ২০২৩ সালে বিভাগটির বয়স হয় ৫০ বছর! বিভাগের হাজারো শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে ১৬ অক্টোবর আন্তর্জাতিক কনফারেন্সেরও আয়োজন করা হয়েছে।
![]()









