- - -

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ এম নাজিমউদ্দিন ধানের শীষের প্রার্থীরা বিজয় হলে খালেদা জিয়ার আত্মার শান্তি পাবে

Print News

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ এম নাজিমউদ্দিন
ধানের শীষের প্রার্থীরা বিজয় হলে খালেদা জিয়ার আত্মার শান্তি পাবে

 

বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে স্মরণ সভায় খতমে কোরান, জিয়ারতে মোস্তফা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অদ্য বিকাল ৪ ঘটিকার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এহসানুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদের সভাপতি আলহাজ্ব এম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সভাপতি, ইদ্রিস মিয়া, বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি, শফিকুল ইসলাম চেয়ারম্যান, এস এম আজম উদ্দিন, জামাল উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সহ-সম্পাদক আবু জাফর, ইব্রাহিম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার প্রকাশনা সম্পাদক, আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক, এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক, হাসিবুর রহমান বিপ্লব, মহিলা সম্পাদিকা, জান্নাতুল ফেরদৌস বিথি, বিভাগীয় শ্রমিকদের সদস্যদের মধ্যে, কাজী আফসার, সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, রবিউল ইসলাম প্রমুখ। মহান আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন এই বিপ্লবী নেত্রীকে মানুষের হৃদয়ের ভালোবাসার এ দুনিয়াতে যেভাবে দিয়েছেন, দেশ ও বিদেশে আন্তর্জাতিক পরিমন্ডলে তার অনুভূতি থেকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ও জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আল্লাহর দরবারে দোয়া করেন- তিনি যে সমস্ত দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন সেগুলোর বদৌলতে আল্লাহ যেন তাকে জান্নাত করেন। তার পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন ও আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। আরো দোয়া করেন আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলকে ধানের শীর্ষ প্রতীককে ভোটের মাধ্যমে বিজয় করলে খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa