- - -

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের লিপলেট বিতরণ

Print News

এক দফা এক দাবি স্বৈরাচার হাসিনার পদাত্যাগ, অবৈধ গণতান্ত্রিক স্বৈরাচারী শাসক মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ. মশা মারতে পারছেন না. মশা মারার ওষুধ কীটনাশক কিনতে দুর্নীতি লুট পাটের কারণে মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে এর প্রতিবাদে জনসচেতনামূলক জনস্বার্থে আজ ১৪ সেপ্টেম্বর বিকেলে নগরের তিন পোলের মাথায় লিপলেট বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক সম্পাদক. চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন। তিনি বলেন, বর্তমান অবৈধ গণতান্ত্রিক সরকার মানুষের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের অধিকার সম্পর্কে তাদের কোন ধারণা নেই। মানুষ আজকে বিনা চিকিৎসায় যেমনি মারা যাচ্ছে. জোড় করে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য. অবৈধভাবে অর্থ উপার্জন করে লুটপাট করছে হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করছে। আজকে এই দুর্নীতির কারণে মানুষ না খেয়ে মৃত্যুবরণ করছেন. দুর্ভিক্ষে দুরবস্থায় জীবন যাপন করছে। যেমনি দ্রব্যমূল্য উদ্ভগতি তেমনি ভাবে কারাগারে আটক রেখে বিনা চিকিৎসায় ইতিমধ্যে অসংখ্য মানুষ হত্যা করেছে। তার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার আদায় করার জন্য মানুষ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যখন কথা বলছেন প্রতিবাদ করছেন তখন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। অবিলম্বে অবৈধ গণতান্ত্রিক সরকারের পদত্যাগ চাই . মানুষের ভোটের অধিকার. ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার। তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ বিনা চিকিৎসা যেমনে মারা যাচ্ছে তেমনিভাবে সরকারি দলের লোকেরা প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে লুটপাট আর দুর্নীতির সাথে লিপ্ত করে নিজেদের আখের গোছাচ্ছে. তারা অচিরে পালিয়ে যেতে পারে তাই সকলকে সজাগ দৃষ্টিতে রেখে এ দুর্নীতিবাজ সরকারের লোকেরা কোথাও যেন পালিয়ে যেতে না পারে। ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি সরকারি চেইন অফ কমান্ড ভেঙ্গে পড়েছে. ইতিমধ্যে মানুষের বাক স্বাধীনতা কেটে নেওয়ার জন্য সংসদে যে কালো আইন পাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটি অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa