- - -

চট্টগ্রাম জুনিয়র চেম্বারের নতুন প্রেসিডেন্ট ইসমাইল মুন্না

Print News

চট্টগ্রাম জুনিয়র চেম্বারের নতুন প্রেসিডেন্ট ইসমাইল মুন্না

 

তরুণ উদ্যোক্তাদের সংগঠন চট্টগ্রাম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) নতুন প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল মুন্না এবং আশরাফ বান্টি।
গত ৯ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে নতুন প্রেসিডেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ট্রাস্টের চেয়ারপারসন নিয়াজ মোর্শেদ এলিট, ভারতীয় হাইকমিশন চট্টগ্রামের প্রধান ড. রাজীভ রঞ্জন, প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদিরসহ অন্যরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa