- - -

চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি গঠিত

Print News

ড. জিনবোধি সভাপতি, আনন্দবোধি সম্পাদক, সুমনপ্রিয় অর্থ সম্পাদক
চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র
শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি গঠিত

জগৎপুজ্য মহামানব গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বা আন্তর্জাতিক ভেসাখ ডে আগামী ১ মে ২০২৫ খ্রি., ২৫৭০ বুদ্ধাব্দ, শুক্রবার, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুভাবে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সারাদেশের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে কমিটি গঠন ও মতবিনিময় সভা গত (২২ এপ্রিল) সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শুভ বুদ্ধ পূর্ণিনা বা ভেসাখ ডে উপলক্ষে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক  ভদন্ত জে বি এস আনন্দবোধি ভিক্ষু,অর্থ সম্পাদক ভদন্ত ড. সুমনপ্রিয় মহাস্থবির, ভদন্ত ধর্মবোধি স্থবির, ভদন্ত নন্দবোধি ভিক্ষু, ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু, ভদন্ত জয়জ্যোতি স্থবির, ভদন্ত বিমলানন্দ স্থবির, সদস্যগন ভদন্ত প্রিয়বোধি ভিক্ষু, ভদন্ত জ্ঞানবোধি ভিক্ষু, ভদন্ত শীলবোধি ভিক্ষু, ভদন্ত পঞঞাবোধি ভিক্ষু প্রমুখ।

উপস্থিত দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা, ভিক্ষু-শ্রমণের মতামতের ভিত্তিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ভোর পাঁচটায় বিশ্বশান্তি কামনায় পূজনীয় ভিক্ষুসংঘের বন্দনা ও প্রার্থনা, সকাল ছয়টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন,

বুদ্ধের ধাতু প্রদর্শন

সকাল আটটায় সম্মিলিত বুদ্ধ পূজা, শিবলী পূজা, সমবেত প্রার্থনা, পুণ্যার্থীদের পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, এবং অষ্টপরিস্কার সহ সংঘদান। সকাল এগারটায় পূজনীয় ভিক্ষুসংঘের আহার গ্রহণ,

পূজনীয় ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশনা এবং বুদ্ধজয়ন্তী ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে

বিকেল ৩টায় বিশ্বশান্তি কামনায় শান্তি শোভাযাত্রা, বিকাল চারটায় শিশু-কিশোরদের বুদ্ধ ধর্মীয় বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা, সন্ধ্যা ছয়টায় বুদ্ধ কীর্তন এবং

বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা অনুষ্ঠানমালা সমাপ্তি।

অনুষ্ঠানকে সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুচারুরূপে সম্পন্ন করতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে সভাপতি,সহ-সভাপতি ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির, সহ-সভাপতি সদ্ধর্মকোবিদ এস লোকজিত মহাস্থবির, কথা সাহিত্যিক ভদন্ত দীপংকর মহাস্থবির, জে. বি. এস আনন্দবোধি ভিক্ষুকে সাধারণ সম্পাদক, ,সহ- সম্পাদক ভদন্ত প্রিয়বোধি স্থবির,ও ড. সুমনপ্রিয় মহাস্থবির অর্থ সম্পাদক করে চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র শুভ বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন ধর্মীয় সম্পাদক ভদন্ত ধর্মবোধি স্থবির, সাংগঠনিক সম্পাদক ভদন্ত নন্দবোধি ভিক্ষু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত জ্ঞানপ্রিয় ভিক্ষু, আপ্যায়ন সম্পাদক ভদন্ত জয়জ্যোতি স্থবির, সহআপ্যায়ন সম্পাদক বিমলানন্দ স্থবির, সদস্য ভদন্ত প্রিয়বোধি ভিক্ষু, ভদন্ত জ্ঞানবোধি ভিক্ষু, ভদন্ত শীলবোধি ভিক্ষু, ভদন্ত পঞঞাবোধি ভিক্ষু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa