
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব চৌধুরীকে দেখতে গেলেন এ এম নাজিমউদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোতালেব চৌধুরীর অসুস্থতার রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা তার বাসভবনে দেখতে যান। আর শারীরিক খোঁজখবর নিচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এন নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, সহসভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, স্থানীয় বিএনপি রাংগুনিয়া ১১ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম মেম্বার, রাঙ্গুনীয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ লোকমান, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন, রেলওয়ে শ্রমিক দলের নেতা ফিরোজ আলম খান, পরিবহন শ্রমিক নেতা কামাল হোসেন ইমন, যুবদল নেতা মাহমুদুল হক। এ সময় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন বষীয়ান শ্রমিক নেতা মোতালেব চৌধুরীর শারীরিক খোঁজখবর নিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং বর্তমানে তার মতন সময় উপযোগী একজন নেতা রাজপথের শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বর্তমান সময়ে সুস্থ সবল প্রয়োজন। এই অবৈধ অগণতান্ত্রিক স্বৈরাশাসকের বিরুদ্ধে ভূমিকা রাখা স্বার্থে গণতন্ত্র পুন:দ্ধার, ভোটের অধিকার মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠার জন্য মোতালেব চৌধুরীর মতন বর্ষিয়ান রাজনৈতিক সংগঠক বর্তমান সময়ে তৃণমূল নেতা হিসেবে জনস্বার্থে অতীব গুরুত্বপূর্ণ। সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, বর্তমানে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে- মানুষ চিকিৎসাহীন হয়ে মারা যাচ্ছে। সরকার মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করছেন। যেখানে সাধারণ একটি মশা মারার ক্ষমতা এ সরকারের নেই, সেখানে চিকিৎসাও দিতে পারছেন না এ অবৈধ সরকার। কিন্তু অসংখ্য মানুষকে বিনা অপরাধে কারাগারে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। লুটপাট দুর্নীতির কারণে সঠিকভাবে চিকিৎসা দিতে পাচ্ছে না। বিনা চিকিৎসা অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। তার পাশাপাশি বেগম খালেদা জিয়াকেও মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন।
![]()









