- - -

চট্টগ্রামে পাহাড় ধসে বাপ-মেয়ের মৃত্যু

Print News

চট্টগ্রামে পাহাড় ধসে বাপ-মেয়ের মৃত্যু
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে একই পরিবারের আরও ২ জন আহত হয়েছে।

আজ রবিবার (২৭ আগষ্ট) সকালে পাঁচলাইশ থানাধীন ষোলশহরের আই ডব্লিউ কলোনীতে এ ঘটনা ঘটে।রাতভর ভারী বৃষ্টির কারণে এই পাহাড় ধস ঘটে।

নিহত দুই জন হলেন- আই ডব্লিউ কলোনীর বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশু কন্যা বিবি জান্নাত (০৭)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ভোরে নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কলোনীতে পাহাড় ধ্বসের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। একটি বসত ঘরে ঘুমন্ত সদস্যদের উপর পাহাড় ধ্বসে পড়ে। এতে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলম আশিক জানান, সকাল ৭ টা ৩৫ মিনিটে পাহাড় ধসে আহত ২ জনকে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত্যূ ঘোষণা করেন।

 

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa