- - -

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তে ২ জনের মৃত্যু  

Print News

ডেঙ্গু আক্রান্তে চট্টগ্রামে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন।

রোববার (১৬ জুলাই) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে শনিবারও আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয় ডেঙ্গু জ্বরে।

মৃত্যুবরণকারীরা হলেন- আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০)। এদের মধ্যে আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এবং মো. আলমগীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল মান্নান চমেক হাসপাতালে গত ১৪ জুলাই ভর্তি হন। ১৫ জুলাই তিনি মারা যান।

আব্দুল মান্নান পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার বাসিন্দা।

অন্যদিকে মো. আলমগীর ১৫ জুলাই ভর্তি হন বেসরকারি পার্কভিউ হাসপাতালে। তিনিও পটিয়া উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছে। এছাড়া দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮০৭ জন।

ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এসআই

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa