
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র ডিজাইন ফার্ম আইডিয়ালিস্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর)নগরীর এইচ এন সেন্টারের দ্বিতীয় তলায় এম এম আলী রোডস্থ দামপাড়ায় অবস্থিত অফিসে এই বর্ষপূর্তি উদযাপন করা হয় ।
বর্ষপূর্তিতে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা আইডিয়ালিস্টের সিইও এমাজ আহমেদসহ প্রতিষ্টানটির অন্যান্য কর্মকর্তারা।
আইডিয়ালিস্টের সিইও এমাজ আহমেদ বলেন,বর্ষপূর্তি এই আয়োজনে আইডিয়ালিস্টের উপর আস্থা রাখায় স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেলস এবং মার্কেটিংয়ের প্রধানগণ, ভেন্ডর, সরবরাহকারী ও আইডিয়ালিস্টের সেবাগ্রহণকারী গ্রাহককে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, এমাজ আহমেদ প্রতিষ্ঠিত আইডিয়ালিস্ট এর মাধ্যমে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে অনন্য স্থাপত্যশৈলী এবং বৈচিত্র্যময় ইন্টেরিয়র ডিজাইন দ্বারা বিগত ৫ বছরেই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের আবাসন শিল্পের বিভিন্ন শাখায় জনপ্রিয়তা অর্জন করেছে।
![]()









