- - -

চট্টগ্রামের সন্দ্বীপে মাদক বাবুল ওরফে ছেনি বাবুলের আস্তানায় অভিযান অস্ত্র সহ তিন সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী

Print News

চট্টগ্রামের সন্দ্বীপে মাদক বাবুল ওরফে ছেনি বাবুলের আস্তানায় অভিযান অস্ত্র সহ তিন সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী

 

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্রগ্রাম সন্দ্বীপ উপজেলার রহমতপুরের ৯ নম্বর ওয়ার্ডে এ গোপন সূত্রে বাবুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনি
অভিযান কালে অস্ত্র ও মাদক সহ চিহ্নিত আসামি সহ ৩ জন কে আটক করা হয় তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে এ সময় পালিয়ে যায় মাদক কারবারি ছেনি বাবুল।
কিন্তু তার সহযোগি রা পালাতে গিয়ে নৌবাহিনির হাতে আটক হয় — ছেনি বাবুলের সহযোগী মো. সোহাগ, মো. মিল্লাদ এবং মামুন। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার ও ২টি পাইরোটেকনিকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আর এসব উদ্ধার করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ।

এদিকে, চিহ্নিত মাদক কারবারি ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে সন্দ্বীপের বিভিন্ন স্থানে মাদক কারবার পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক তিন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa