- - -

চট্টগ্রামের পটিয়ায় ব্যবসায়ী খুন

Print News

চট্টগ্রামের পটিয়ায় ব্যবসায়ী খুন

 

চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ী “কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যবসায়ীর নাম মো: আবুল কাসেম (৫৫) । তিনি পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার বাসিন্দা আয়ুব আলী’র পুত্র । তিনি পেশায় সুপারি ব্যবসায়ী।

পরিবার ও পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া পৌর এলাকার চিবাতলি গ্রামের ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকালে নিজ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এ সময় আবুল কাসেম গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে আবুল কাসেমের মৃত্যু হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ইকবাল হোসেনকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।পুলিশের জোর অভিযান চলছে মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa