- - -

চট্টগ্রামের চলমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করুন

Print News

চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় কামাল উদ্দিন
চট্টগ্রামের চলমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করুন

 

চট্টগ্রামের মৌলিক সমস্যা সমাধানের দাবীতে চট্টগ্রাম নাগরিক ফোরাম দীর্ঘদিন যাবত আন্দোলনের কর্মসুচী পালন করে আসছেন। নগরীসহ পুরো চট্টগ্রামের সমস্যাসমূহ চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সমাধান করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. কামাল উদ্দিন।গতকাল ১৭ জানুয়ারী সন্ধ্যা ৭টায় অক্সিজেনস্হ রেবেড়ি হোটেলে অনুষ্ঠিত
ফোরামের বায়েজিদ থানা কমিটির উদ্যোগে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আয়োজিত একসভায় চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আহবান জানান। তিনি চট্টগ্রাম নাগরিক ফোরামের আদর্শ ও সাংগঠনিক নিয়মনীতি তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের বায়েজিদ থানা শাখার সভাপতি মোহাম্মদ নুর। সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব যুবলীগ নেতা মো সেলিম উদ্দিন জয়, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো : আব্দুল মান্নান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়ক সাংবাদিক স. ম. জিয়াউর রহমান, এ্যাড ভিশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও পরিবেশ নেতা মো : মাসুদ রানা। আরও বক্তব্য রাখেন পংকজ কুমার রাহুল, আসাদুজ্জামান চৌধুরী, মোঃ জসিম, মো: শিফাতুল হক, মোঃ সজীব ওয়াজেদ নিরব, মোঃ ইরফান, মোঃ অভি, মোঃ শাহেদ, মোঃ আরমান, মোঃ রিয়াদসহ বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র ও যুব প্রতিনিধিবৃন্দ।
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিতে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের চট্টগ্রাম নাগরিক ফোরামের কমিটিতে মোহাম্মদ রাশেদকে সাভাপতি ও মোহাম্মদ হৃদয়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম নাগরিক ফোরামের কমিটি পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটিতে আরো যারা রয়েছেন তৌফিক, মোসাব্বির, সৌরভ, রোকন, সামি, সায়েদ, নাহিদ, আরিফুল, নিহাত, জমির, রাজবীর, আলফাজ, রিফাত, আকাশ, আরাফাত, আইমন, মেহেরাভ, সায়মন, মিজানুর রহমান।
সভায় জানানো হয় যে, আগামী ২৬ জানুয়ারি বিকাল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বিশ্ব আইকন তালিকায় অন্তর্ভুক্ত ও আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় তাকে এক সংবর্ধনা প্রদান করা হবে।
উক্ত আয়োজিত নাগরিক সংবর্ধনায় সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa