- - -

চট্টগ্রামকে ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র

Print News

জনসংখ্যা বৃদ্ধি আর ক্রমবর্ধমান শিল্পায়নের সঙ্গে তাল মেলাতে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
আজ ১১ সেপ্টেম্বর নগরীর উত্তর আগ্রাবাদ, দক্ষিণ মধ্যম হালিশহর, পতেঙ্গা ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
উত্তর আগ্রাবাদ পরিদর্শনকালে মেয়র রেজাউল বলেন, দায়িত্বগ্রহণের পর গত ৪০ বছরে প্রথমবারের মতো এ বাজারের অন্যতম ঘাটতি ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে চসিকের অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ফলে এলাকাবাসীর পাশাপাশি বাজারের ক্রেতা-বিক্রেতারা উপকৃত হবেন। এতে বাজারটির আর্থিক সম্প্রসারণ হবে।
এরপর পার্শ্ববর্তী চসিকের অর্থায়নে নবনির্মিত ব্যাপারীপাড়া সিটি করপোরেশন কাঁচাবাজার পরিদর্শনকালে এলাকাবাসীর বিভিন্ন দাবি ও অভিযোগ সম্পর্কে অবগত হন মেয়র।
কাউন্সিলর মো. মোর্শেদ আলী ও ফেরদৌসী আকবর গোসাইলডাঙ্গা এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের হালনাগাদ মেয়রের কাছে উপস্থাপনের পাশাপাশি এলাকায় একটি কবরস্থান নির্মাণের দাবি জানান। মেয়র রেজাউল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে গেলে স্থানীয় লোকজন মেয়রকে জানান, পতেঙ্গা এলাকার অলিগলিতেও এখন পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী সরকার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্ট। এসময় মেয়র জানান, নতুন যেসব এলাকায় রাস্তা করা হয়েছে সেসব এলাকায় আলোকায়নের ব্যবস্থা করা হবে।
মেয়রের সঙ্গে আরও ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী কামরুল হাসান ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa