- - -

চকবাজারে সিটি মেয়রের নিজ বাড়িতে ৫০০ দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ

Print News

চকবাজারে সিটি মেয়রের নিজ বাড়িতে ৫০০ দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তার পৈতৃক নিবাস চকবাজার ডিসি রোডে নিজ উদ্যোগে ৫০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছেন।

আজ রোববার সকালে আয়োজিত এ মানবিক উদ্যোগে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদের মাংস তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, “ঈদের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঈদের খুশি ভাগ করে নিতে হবে—এটাই কুরবানির মূল শিক্ষা।”

মাংস বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমরান উদ্দিন, মহানগর যুবদল নেতা মো. জাবেদ, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিম, মো. সোহেল ও মো. সাদ্দামুল হক সাদ্দাম।

এই সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa