- - -

ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।

Print News

ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার মামলায় পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিপু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার ৩১ ডিসেম্বর পৌরসভার জমিলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট পৌরস-ভার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa