- - -

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে রাঙ্গুনিয়ায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান আজ

Print News

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে রাঙ্গুনিয়ায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান আজ

জাতীয় পরিবেশ, জলবায়ু ও কৃষি বিষয়ক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও পথ শিশুদের জন্য নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস ও বিশ্ব পর্বত দিবস – ২০২৫ এর অংশ বিশেষ আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের হযরত মাওলানা সাদেক শাহ ( রহ:) দাখিল মাদ্রাসা ও মাজার শরীফে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী।

এতে সরকারি – বেসরকারি পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমান, সদস্য আকতার হোসেন নিজামী ও নজীব চৌধুরী এবং অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa