
গ্রীনভিউ আবাসিক এলাকা কল্যান সমিতির কার্যকরী কমিটির(২০২৩-২০২৫) গতকাল ১১ সেপ্টেম্বর প্রথম সভা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় সেক্রেটারি দিপংকর বড়ুয়া শিমুল এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আবাসিক এলাকাকে পরিচ্ছন্ন, চাঁদাবাজমুক্ত, সুশৃঙ্খল, আবাসযোগ্য স্মার্ট আবাসিক এলাকায় রুপান্তর করার লক্ষ্যে সবার সন্মতিতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মো: আরমান চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান ফারুক, সহ-সভাপতি আবদুল খালেক, যুগ্ন সম্পাদক বেলাল হোসেন, যুগ্ন সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সম্পাদক আশরাফুল আলম শিমুল, অর্থ সম্পাদক শফিউল আলম বাবু, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম অনু, সমাজ কল্যাণ সম্পাদক ইসমাইল খান, দপ্তর সম্পাদক রেজাউল করিম, নির্বাহী সদস্য সাহেদ ইউসুফ মানিক, মো: জসিম উদ্দিন, শহিদুর রহমান অটল, সাইফুল ইসলাম, এড:জসিম উদ্দিন সরকার, মো:আবু তাহের, ফজলে আমিন, মো:জাহাঙ্গীর আলম।
![]()









