- - -

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি ২ জুলাই

Print News

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ সচেতনতায়
লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি ২ জুলাই

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ জুলাই, বৃহস্পতিবার, সকাল ১১টায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে এবং সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান ও সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa